অনুসন্ধানী প্রতিবেদন
স্পাইওয়্যার নজরদারির মামলা চলার অনুমতি কি বিশ্বব্যাপী নজির স্থাপন করবে?
যুক্তরাজ্যে বসবাসরত দুইজন বাহরাইনি ভিন্নমতাবলম্বী ও রাজনৈতিক অ্যাক্টিভিস্টের ওপর বেআইনিভাবে স্পাইওয়্যার ব্যবহার করে নজরদারি চালানোর অভিযোগে করা মামলা বন্ধের জন্য বাহরাইন সরকারের করা আপিল আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন ব্রিটেনের সুপ্রিম কোর্ট।