মতামত

সীমান্ত আগ্রাসন এবং মানবতার অবক্ষয়

৫ বার পঠিত
সীমান্ত আগ্রাসন এবং মানবতার অবক্ষয়
একটি স্বাধীন দেশের সীমান্তে নিরীহ মানুষের ওপর এ ধরনের জবরদস্তি ও নির্যাতন কেবল আইন বা আন্তর্জাতিক বিধিমালার লঙ্ঘন নয়, এটি মানব সভ্যতার সবথেকে ঘৃণিত ও লজ্জাজনক রূপ। যখন মানুষের জীবন ও মর্যাদাকে তুচ্ছ জ্ঞান করে শক্তি প্রদর্শন করা হয়, তখন তা কেবল রাজনৈতিক বা সীমান্ত সংকট থাকে না; তা রূপ নেয় সামগ্রিক মানবতাবাদের চরম পতনে। এই দৃশ্য দেখার পর প্রশ্ন জাগা স্বাভাবিক, আমরা কি আসলেই সভ্য সমাজের মানুষ হিসেবে টিকে আছি, নাকি আমাদের ভেতরের পশুত্ব সবকিছু গ্রাস করে নিয়েছে?